ভোট

এই লেখায় ভোটিং বন্ধ রাখা হয়েছে।

লেখকের তথ্য

Photo
জন্মদিন: 16 October, 1970
গল্প/কবিতা: ৪০টি
কাজের অবসরে লিখি। বিচ্ছিন্ন ভাবনার যোগফল- এ লেখা। কোন নির্দিষ্ট ধারায় লিখি না, ব্যবহার করি না কোন কাগজ কলম। যা মনে আসে, তাই জুড়ে দেই কী-বোর্ডে।
Facebook Share
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন!



আগামী সংখ্যার বিষয়

“অন্ধকার”

লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৯ মে, ২০১৩
প্রতিযোগিতার নিয়মাবলী

আগামী সংখ্যার উপহার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।

ফেব্রুয়ারী ২০১২ সংখ্যাঃ ২১শে ফেব্রুয়ারী


৪৪ মন্তব্য সমূহ  |   ৫টি পছন্দ ২০৬ বার দেখা হয়েছে

একুশাশ্রয়ী

কবিতা : আহমাদ মুকুল
এমন কোন দিন ছিল না জিভ নড়েনি
এমন কোন ক্ষণ ছিল কি, মন রাঙেনি?

এমন কোন রাত নেই, স্বপ্ন হানা দেয়নি
লিখতে বসলে কলম চলেনি,
এমনটিও দেখা হয়নি।

মায়ের মুখ নাড়া দেখে কান্না থামিয়ে
ফ্যাল ফ্যাল করে তাকায়নি-
এমনটি শিশু কেউ দেখেনি।
প্রিয়ার কথা অস্পষ্ট, তাও কেউ কখনো বলেনি।

ভাষা, মনন, অন্তর যতক্ষণ চালু
বচন লেখনী, কিংবা চিন্তার কমতি, কখনো ঘটেনি

……………………
শিকড় উপড়ানো বৃক্ষ ফিরে তাকায়
ছায়া প্রত্যাশী পথিক আর শাখাশ্রয়ী পাখ-পাখালিতে।
মুকুলিত মঞ্জরীর ব্যর্থতার হা-হুতাশ!

কাগজের অস্থির প্রতীক্ষা- স্তনবৃন্ত ফেঁটে দুগ্ধের মত
গড়িয়ে পড়ে উন্মুখ কলমের কালি।
বিন্দু, দাগগুলো মূর্ত হতে চায়!
তবু কবি সাড়াহীন।

শুধু তোর জন্য আজ মৌনতা ভঙ্গ….
লিখতে বসেছি- একুশ, তোকে স্মরি।
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
৪৪ মন্তব্য সমূহ
  • মোঃ শামছুল আরেফিন
    মোঃ শামছুল আরেফিন কবিতা তো ভাইয়া অনেক সুন্দর হয়েছে। ভটিং অফ করে রেখেছেন কেন?
    ২৭ ফেব্রুয়ারী, ২০১২
  • সূর্য
    সূর্য অনেক সময় মন প্রকাশে ভাষা খুব দরিদ্র হয়ে পড়ে। অগোছালো স্বপ্নরা অস্ফুট শব্দই শুধু করে যায়, তবুও বলা হয় না, প্রকাশ হয় না মনের অব্যক্ত ভাবনাগুলো।
    ২৩ ফেব্রুয়ারী, ২০১২
  • ওয়াছিম
    ওয়াছিম এখানে কি দুটো কবিতা....... অসাধারন, প্রথম অংশের প্রতিটি চরন এক একটি কবিতা হয়ে সামনে এসে দাড়িয়েছে...............
    ২২ ফেব্রুয়ারী, ২০১২
  • সুমননাহার  (সুমি )
    সুমননাহার (সুমি ) কবিতা টি কঠিন তবুও ভিশন ভালো লাগলো মুকুল ভাইয়া
    ১৯ ফেব্রুয়ারী, ২০১২
  • নীলকণ্ঠ অরণি
    নীলকণ্ঠ অরণি অসাধারণ... এক দমে পড়ে ফেলার পর এই উক্তি ই আসে।
    ১৬ ফেব্রুয়ারী, ২০১২
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar