সমন্বিত স্কোর

৪.৯

বিচারক স্কোরঃ ২.৫ / ৭.০
পাঠক স্কোরঃ ২.৪ / ৩.০

লেখকের তথ্য

Photo
জন্মদিন: 26 May, 1987
গল্প/কবিতা: ৪২টি
"অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না।।" খুব ছোট আমি, কবি গুরুর এমন একটি লাইন মনের মাঝে হঠাৎ বসতি ঠিক করে নিল। আর আমি সেই থেকে একটু একটু করে নিংড়ে নিচ্ছি কবি গুরুর সেই অমৃতরস। আর সেই সাথে নিজের ভাবনার জগতের কিছু অনুভুতি লিখে যাই। আমার লেখা গুলো আমার অনেক প্রিয়, আমার সমস্ত সত্ত্বা জুড়ে এদের বসবাস। আমার অনুভুতি গুলো, আমার লেখা গুলো আপনাদের খারাপ বা ভালো লাগলে আপনার মূল্যবান মতামত দিন।
Facebook Share
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন!



আগামী সংখ্যার বিষয়

“ইচ্ছা”

লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৮ জুন, ২০১৩
প্রতিযোগিতার নিয়মাবলী

আগামী সংখ্যার উপহার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।

মে ২০১২ সংখ্যাঃ প্রিয়ার চাহনি


৭৭ মন্তব্য সমূহ  |   ১০টি পছন্দ ৫৫৭ বার দেখা হয়েছে

বলা হয়নি

কবিতা : পন্ডিত মাহী

দ্বিতীয় স্থান

চার রাস্তার মোড়ে দাড়িয়ে
কতবার ভেবেছি,
বলেছি আর কোনদিন আসবো না।

তবু দ্বি-প্রহর কাটতেই মনকে প্রতারিত করি।
রোদ পালানো মেঘের নীচে দাড়িয়ে
মন ভাঙ্গা যন্ত্রণা গুলোর
পাল্টে যায় রঙ-
থেমে যায় উঠোন কুড়ানো অভিমান,
প্রাচীন নীড়ে এবার তাই দিয়েছি আগুন
নদীর এপাশে ওপাশে রেখেছি প্রহরী।
তবু ঐ চার রাস্তার মোড়ে দাড়িয়েই
শিরোনামহীন হয়ে গেছে
আমার এক একটি কবিতা।
রুপা সেদিনও আসেনি…

দূর বিকেলে রুপার কথা আর
এক পলক দেখার অপেক্ষা দীর্ঘকাল
পাশ কাটিয়ে জ্বলে থাকে।
বেনামি ফাগুন রোদে বুকপকেটের চিরকুট
নিরীহ ঘামে ভিজে যায়
অভিমানে।
উদাসী কার্নিশে এক টুকরো ঝুলন্ত বিকেল
উদ্বাস্তু,
বাড়ি ফিরবে না বলে চলে যায়।

তবু,
প্রতিদিন চেয়ে থাকি
ক্যান্টিন-করিডোরে, শহর জুড়ে, ঐ চৌরাস্তায়।
সবখানে আবার ঢেউ জাগে কোলাহলের,
কারো কিছু যায় আসে না। কোনদিন-
শুধু একটা চোরাস্রোত অজান্তেই কয়েক ফোঁটা জল
ছুঁড়ে দেয় আমার বাড়িফেরা চোখে চুপিচুপি।
রুপা কে বলা হয়নি,
চার রাস্তার মোড়ে এক থেকে একশ বছর
দাড়িয়ে এখনো রোদ মাখি হলুদ দুপুরে…
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
৭৭ মন্তব্য সমূহ
  • পন্ডিত মাহী
    পন্ডিত মাহী সবার অভিনন্দন আর ভালোবাস সিক্ত হলাম
    ১৯ জুন, ২০১২
  • বিষণ্ণ সুমন
    বিষণ্ণ সুমন তুই বিজয়ী না হলেই বরং অবাক হতাম ............... সো নো অভিনন্দন । অনলি দোয়া ও ভালোবাসা ।
    ১৯ জুন, ২০১২
  • সাইফ Sajal
    সাইফ Sajal অনেক অনেক শুভেচ্ছা।
    ১৮ জুন, ২০১২
  • জালাল উদ্দিন মুহম্মদ
    জালাল উদ্দিন মুহম্মদ প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা ।
    ১৭ জুন, ২০১২
  • স্বাধীন
    স্বাধীন বিজয়ী অভিবাদন।
    ১৭ জুন, ২০১২
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar