সমন্বিত স্কোর

৫.২

বিচারক স্কোরঃ ৩.২৯ / ৭.০
পাঠক স্কোরঃ ১.৯১ / ৩.০

লেখকের তথ্য

Photo
জন্মদিন: 1 April, 1992
গল্প/কবিতা: ৬টি
Facebook Share
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন!



আগামী সংখ্যার বিষয়

“অন্ধকার”

লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৯ মে, ২০১৩
প্রতিযোগিতার নিয়মাবলী

আগামী সংখ্যার উপহার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগস্ট ২০১২ সংখ্যাঃ বৃষ্টি


৬৫ মন্তব্য সমূহ  |   ২টি পছন্দ ৩৩৩ বার দেখা হয়েছে

জলধ্বনি

কবিতা : কনা
মেঘ দুপুরটা বুকের ভেতর কাঁপতে থাকে
আনকোড়া সুখ,রঙিন মোড়ক আদর আঁকে।
পুকুরপাড়ে দাঁড়িয়ে একা,দৃষ্টি উঠোন ওপার
দাওয়ায় তুমি হাত বাড়িয়ে....অপেক্ষা কার?
জলের উপর জলের শব্দে চকিত জেগে উঠি
শাপলা লতায় খলসেপোনার উছল ছুটোছুটি।
ভরদুপুরে আকাশজোড়া মেঘ করেছে মেঘ
ভেতর-ভেতর বান ডেকেছে জমানো আবেগ।
ভেজা হাওয়ায় জারুলকন্যা উড়াল নাও ভাসালো
এলিয়ে পরা ধঞ্চেবনে আলতো বৃষ্টি এলো।
এমন অবুঝ আলোর দিনে ও সবুজ প্রাণের ছেলে,
মুঠোভরা কাঁঠালচাঁপার সুবাস এনে দিলে
বলবে,কেন তাকিয়ে উঠোন ওপার?

ভিজে মাটির পিছল বাঁকে
কেউ তোমাকে ভীষণ দেখে
তার হৃদয়ে জলস্বরে বাজে নূপুর রুপার !
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
৬৫ মন্তব্য সমূহ
  • আশরাফুল আলম
    আশরাফুল আলম "ভিজে মাটির পিছল বাঁকে
    কেউ তোমাকে ভীষণ দেখে
    তার হৃদয়ে জলস্বরে বাজে নূপুর রুপার !"
    অভিনয় করবোনা। কারণ জানি আমাকে কেউ দেখে না কোন কিছুর আড়াল থেকে।
    ১১ অক্টোবর, ২০১২
  • রি হোসাইন
    রি হোসাইন অসাধারণ
    ২২ সেপ্টেম্বর, ২০১২
  • হেলেন জামান
    হেলেন জামান জলধ্বনিতে শুনি কণা বু’র জয়ধ্বনি ।শুভানুধ্যান কবি ।
    ৩১ আগস্ট, ২০১২
  • মামুন ম.আজিজ
    মামুন ম.আজিজ খুব সুস্দাদু কবিতা কণা
    ৩০ আগস্ট, ২০১২
    কনা টেস্টি লাগছে শুনে মজা পেলাম।ধন্যবাদ ভাইয়া
    ৩০ আগস্ট, ২০১২
  • ম রহমান
    ম রহমান সুন্দর.......অভিনন্দন.......
    ২৯ আগস্ট, ২০১২
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar