আমার অভিমানী বাবা, তুমি রাগ করো না; আমায় আর ক’টা দিন সময় দাও আমি নিজের মত গড়ে উঠি, পূর্ণ করে দেবো তোমার সব শখ, দেখে নিও তুমি; তোমার সন্তান কথা রাখবেই, ভুলে যাবে না তার প্রমিস!
তোমার দেওয়া সাহসে ভর করেই এই পর্যন্ত এসেছি, সমাজের কোন বাঁধাকে বাঁধা মনে করিনি। নারী বলে পিছিয়ে পরি না বাবা তোমার কাছ থেকেই পেয়েছি সৎ সাহস, তুমিই গড়ে দিয়েছো এই হৃদয়টা কঠিনে কোমল, যখন যেখানে যেমন দরকার এখনো ঢেলে দিতে পারি প্রয়োজনে; তোমার কথামতই।
আর কিছুদিন অপেক্ষা করো বাবা, আমার যে আকাশটা ছুঁতে আর সামান্য একটু দেরী! আকাশ ছোয়ার শখ যে আমার বহুদিনের; সেখানে গড়বো বসত তোমায় নিয়ে, এই শহরের সব কষ্টের তালিকায় থাকা জীর্ণ শীর্ণ মেয়েগুলোকে নিয়ে ঐ আকাশে একটা বাড়ি বানাবো, যেমন তোমার স্বপ্ন ছিলো ওদের নিয়ে তোমার, বাবা!
বাবা! ও বাবা! তুমি কি শুনতে পাও? আমিতো রোজ রাত হলেই তোমায় দেখবো বলে জানলাটা খুলে দেই; এই ইটকাঠের জংগলে ভরা সারি সারি বিল্ডিং এর ফাঁকে ফাঁকে আকাশটা বড্ড ছোট হয়ে ধরা দেয়; তবুও সে আকাশের তারাগুলোর মাঝে সবচেয়ে লক্ষ্মী নিরব নিশ্চুপ তারাটিকে আমি খুঁজে নেই, খুঁজে পাই!
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
আশরাফুল আলমলিখা চমৎকার। আমার মন্তব্য করা সাজে না কারণ আমি সাহিত্যিক নই। তবুও বলি, চেষ্টা করুন একই শব্দ একাধিক বার না আনতে (জেমনঃ কথা, প্রমিস) । আরেকটা কথা না বলে পারছি না, আপনি বানানের প্রতি সুক্ষ নজর দিন । কথাগুলো বাজে ভাবে নেবেন না। আপনার শুভকামনা করি বলেই বলেছি। ... আরও দেখুনলিখা চমৎকার। আমার মন্তব্য করা সাজে না কারণ আমি সাহিত্যিক নই। তবুও বলি, চেষ্টা করুন একই শব্দ একাধিক বার না আনতে (জেমনঃ কথা, প্রমিস) । আরেকটা কথা না বলে পারছি না, আপনি বানানের প্রতি সুক্ষ নজর দিন । কথাগুলো বাজে ভাবে নেবেন না। আপনার শুভকামনা করি বলেই বলেছি। নতুন নতুন লিখা লিখুন ।
২৪ জুলাই, ২০১২
জুঁইফুল
বানানের ব্যাপারে বলেছেন এতে মনে করার কিছু নেই। অনেক সময় এইখানে সাবমিট করার পরেও ভুল আসে। সুন্দর বিশ্লেষনী মন্তব্যের জন্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ।