সমন্বিত স্কোর

২.৯৭

বিচারক স্কোরঃ ১.০৭ / ৭.০
পাঠক স্কোরঃ ১.৯ / ৩.০

লেখকের তথ্য

Photo
জন্মদিন: 7 September, 1986
গল্প/কবিতা: ২৩টি
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ আসসালামু আলাইকুম সবাইকে সুভেচ্ছা ও অভিনন্দন !
Facebook Share
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন!



আগামী সংখ্যার বিষয়

“অন্ধকার”

লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৯ মে, ২০১৩
প্রতিযোগিতার নিয়মাবলী

আগামী সংখ্যার উপহার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।

মে ২০১২ সংখ্যাঃ প্রিয়ার চাহনি


৯৬ মন্তব্য সমূহ  |   ৫টি পছন্দ ৩৮০ বার দেখা হয়েছে

তোমার মহিমা

কবিতা : তানি হক
প্রভু তুমি কত দয়ালু কত মেহের বান,
এই পৃথিবীর সকল সৃষ্টি করেছ মোদের দান ।

সবুজ পাতা,নীল ফুল,প্রজাপতি, আর কত রঙ্গের পাখী,
সাদা ক্যানভাসে নিপুণ ভাবে,কি সুন্দর দিয়েছ তুমি আঁকি।

এক পাশে মাটির জমিন,এক পাশে গভীর পানির ধারা,
খুঁটি ছাড়া দিয়েছ আসমান ঢালাই কি সীমাহীন বাঁধন হারা।

সোনালী মরুভূমির বুকে কি যত্নে বিছিয়েছ বালুর চাদর,
মানব জমিন পেড়িয়ে দক্ষিণ মেরুতে দিয়েছ বরফের আস্তর।

কি সর্ব শক্তিশালী তুমি, কি ভীষণ দয়াময়,
তোমার তুলনা তুমিই শুধু, প্রভু!তুমি ছাড়া কেমনে সব হয়।

বুকের ভেতর রক্তের ফোয়ারা,আর কি বিশাল হৃদয় খানি,
তুমি ছাড়া সবই অক্ষম খোদা!তুমি হলে সব হয় জানি ।

গলায় দিয়েছ কোকিল কণ্ঠ,চোখের মণিতে অপূর্ব দৃষ্টি,
সব কিছু তোমার দান প্রভু!এত তোমারই আপন সৃষ্টি।

অন্তর জুড়ে দিয়েছ মায়া,দিয়েছ ভালোবাসার অকুণ্ঠ বিশ্বাস,
বেঁচে থাকার অফুরন্ত উপকরণ আর বুক ভরা শত নিঃশ্বাস।

অসাধারণ তোমার সব সৃষ্টির মাঝে মোদের করেছ সৃষ্টির সেরা,
সকল প্রশংসার মালিক তুমি,তুমি দয়ার সাগর...দয়ায় ঘেরা।

জীবনে দিয়েছ হাজারো প্রাপ্তি আর সাফল্যের প্রস্ফুটিত ফুল,
হটাৎ দুখের কালো আঘাতে! বল ...তোমায় কেমনে বুঝি ভুল!

বোকার হদ্দ আমরা মানব সুখের মাঝেও দুঃখ শুধু খুঁজি,
তোমার মমতায় বেঁচে থেকে জীবনভর.. তোমাকেই ভুল বুঝি!

প্রভু !আমাদের ভুলগুলো সব করে দাও ক্ষমা,
আর পুণ্য গুলো রেখো ... পরকালেরই জন্য জমা।
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
৯৬ মন্তব্য সমূহ
  • শেখ একেএম জাকারিয়া
    শেখ একেএম জাকারিয়া চমৎকার! চমৎকার হয়েছে আপনার কবিতা। পড়ে মুগ্ধ হলাম।
    ৩০ মে, ২০১২
  • ঈশান আরেফিন
    ঈশান আরেফিন গল্প কবিতায় প্রার্থনা কবিতা দেখা হয় না অনেকদিন......... আজকে এই কবিতাটি দেখে মুগ্ধ হলাম......... কবির সাথে যোগ দিলাম স্রস্টার বন্দনায়......
    ২৯ মে, ২০১২
  • আনিসুর রহমান মানিক
    আনিসুর রহমান মানিক সুন্দর /
    ২৯ মে, ২০১২
  • জুঁইফুল
    জুঁইফুল ফুল মার্ক্স দিয়ে প্রিয় বাক্সে রাখলাম! এতটা ভালো কিভাবে লিখলে! জাস্ট অসাম! অনেক দেরীতে পড়ার জন্য সরি, আপি!
    ২৮ মে, ২০১২
  • স্বাধীন
    স্বাধীন প্রভু ভক্তির সুন্দর কাব্য।
    ২৬ মে, ২০১২
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar