আমি নিজে জানিনা কেন যে লিখি ?
লিখবনা ভাবি তবু লিখি ?
ভাল লিখিনা তবু কেন লিখি জানিনা জানিনা ?
আমি বড় কোন কবি বা লেখক হতে চাইনা
শুধু লিখে যেতে চাই মৃত্যুর পরেও লিখতে চাই
ইয়াসির আরাফাত
চাঁপাই নবাবগঞ্জ
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন!
আমি ,সবুজের বাগান করেছি বাড়ির উঠোনে সবুজে রেঁধেছি , খেলেছি ,সবুজ মাটি অঙ্গে মেখেছি , দীঘির সবুজ জ্বলে স্নান করেছি , সবুজের বিছানায় সুয়ে থেকেছি । তবু ক্ষান্ত হয়নি , স্কুলে গিয়ে ও সবুজের গান গেয়েছি । আঁধার রাতেও সবুজ জোনাক পোকার কানে কানে বলেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি । ফুল পাখিদের নিয়ে কোরাস গেয়েছি – সবুজ সবুজ ঘাসে , আর সোনালী আঁশে যেদেশটা ভরা সেযে আমার বাংলাদেশ । সবুজ ঘুড়ির আশে , ছুটেছি বাউল বেশে কেটেছে মোর পঞ্চ প্রহর সবুজের সাথে ।।
আমার মেয়ের সবুজ -২
আজ আমার মেয়ে বনসায় করে সকালে ও বিকেলে কিছু সময় সবুজ দেখে চুপটি করে । মনের আনন্দে নয়, যেন নিছক প্রয়োজনে তার সবুজের প্রতিভালবাসা । ডাল পালা কেটে ছেঁটে আমার সোনার বাংলা লেখে বনসায় প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্যে সে ।
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
বৃক্ষরোপণের আনন্দের ভেলায় একবার ভেসে দেখুন------------------- এমন শ্লোগান মুখর হোক প্রতিটি মানব প্রাণ----- ভাল লাগল