সমন্বিত স্কোর

১.৭৫

বিচারক স্কোরঃ ০ / ৭.০
পাঠক স্কোরঃ ১.৭৫ / ৩.০

লেখকের তথ্য

Photo
জন্মদিন: 13 September, 2000
গল্প/কবিতা: ১২টি
Facebook Share
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন!



আগামী সংখ্যার বিষয়

“অন্ধকার”

লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৯ মে, ২০১৩
প্রতিযোগিতার নিয়মাবলী

আগামী সংখ্যার উপহার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।

মে ২০১২ সংখ্যাঃ প্রিয়ার চাহনি


৩৯ মন্তব্য সমূহ  |   ১টি পছন্দ ১৭৭ বার দেখা হয়েছে

প্রিয়া রূপের মাদকতা

কবিতা : মনির খলজি
হায় প্রিয়া! কি যাদু মাখিয়াছে তব চাহনি!
ভুলিতে পারিনা যে চন্দ্র-রূপালি মুখ খানি !

যে আঁখিতে চাহো বিজিলীয়া শায়ক চমকায়,
শায়ক বিদ্ধ মম হিদয় শুধু তব পানেই চায় !

কাঁড়িয়াছো তাবৎ নজড়, কাঁড়িয়াছো মম রাত্রি ঘুম,
অন্তরে বাঁজিছে আনন্দ বিউগুল, তোমায় লভিবার ধুম !

সংযম-সংবরণে চলিছে না মোর এ প্রাণমন
মানিছে না সংস্কার বাঁধা, হিদয়ে যুদ্ধ সeর্ক্ষণ !

কাছেতে আসিলে ভাসী উচ্ছল আনন্দ জোয়ারে
এক পলক না দেখিলে ডুবি তীমির আঁধারে !

তব চরণ পরশে মরা পথও জিন্দায় জাগে,
সৌষ্ঠব নিতম্ব, পদযুগল নৃত্য করে ময়ূর ঢঙে।

তব হাসিতে রবিশশী রোশনী ঝরে, সরোবরে হাসে কুমুদ-কুহুরী !
পক্ষীকূলের কলকাকলিতে মাতাল বয় সমীরণ, সাগর জোয়ারি !

বিষাদে নামিয়া আনো মলিন বদনে কালো অমানিশা যেন জগৎ জুড়ি!
ভগ্ন মম হিদয়ে শুধুই ঝরে খুন, চতুeর্লয়ে শোকছাঁয়ায় উঠে ভরি ।

ক্রোধে তব রক্তিম-বদন শিল্পীর তুলিতে ঊষার আবীর প্রভা,
চুম্বনে যেন ওষ্ঠদ্বয়ে গোধূলীর রাঙ্গা রবির লালিমার আভা ।

স্বর্ণোজ্জ্বল তব চাঁদবদনে ভূ-লুটে গগনের পূর্ণশশী !
ভ্রমে পথভ্রষ্ট প্রেম-পথিক কতজনা স্বপ্ন-ভ্রমেই ভাসী !

উতলা এ হিদয় মম ভাবিছে, কেমনে লভি চিরতর তোমায়,
চাহনিরহস্যের চাতুরি কেন, রাখিছো কি মোরে তব ভাবনায় ?

তোমা বিহনে, এ ভুবনে হায় মরিতে নাহি চাই, যদি ভাগ্যে জুটো তাই ।।

[ দ্রষ্টব্য: যদিও বর্তমানে আধুনিক কবিতায় অতি-সাধু ভাষার চলন নেই, তবুও সময় সময়ে সেই পুরনো ধাঁচের কবিতা গুলোতে আমার কাছে অনেক আবেগ ও আবেদন আছে বলে মনে হয় । তাই এবারও ইচ্ছে হলো সেভাবেই লিখতে, আর বিচার আপনাদের উপর ।]
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
৩৯ মন্তব্য সমূহ
  • ognisikha এবং কনা এটা পছন্দ করেছে
  • টিটু
    টিটু সাধু ভাষার কবিতার অবশ্যই অবদান আছে। আর আপনার কবিতাও ভালো লাগলো।
    ২৭ মে, ২০১২
  • মামুন ম.আজিজ
    মামুন ম.আজিজ অবশ্যই ভালো
    ২৪ মে, ২০১২
  • আনিসুর রহমান মানিক
    আনিসুর রহমান মানিক ভালইতো ...
    ২৩ মে, ২০১২
  • আহমেদ সাবের
    আহমেদ সাবের চলে গেলাম বাংলা সাহিত্যের সুবর্ণ যুগে। সেই পুরনো ধারাকে কবিতায় ধরে রাখা বেশ কঠিন। তবে, আপনার কবিতায় তা সুন্দর ভাবেই ধরা পড়েছে।
    ২০ মে, ২০১২
  • এফ, আই , জুয়েল
    এফ, আই , জুয়েল খিলজী ভাই, এবার যা লিখলেন, যে আপনার প্রিয়া অবশ্যই গলে যাবে । আর আপনাকে তার ভাবনায় রাখবেই । তা নাহলে আমি বলব আপনার প্রিয়ার কোনো অন্তরই নেই " তব চরণ পরশে মরা পথও জিন্দায় জাগে, সৌষ্ঠব নিতম্ব, পদযুগল নৃত্য করে ময়ূর ঢঙে।" আহহা রে কি দারুন বর্ণনা, ত...  আরও দেখুন
    ১৯ মে, ২০১২
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar