সমন্বিত স্কোর

৫.৪৯

বিচারক স্কোরঃ ৩.৫২ / ৭.০
পাঠক স্কোরঃ ১.৯৭ / ৩.০

লেখকের তথ্য

Photo
জন্মদিন: 15 May, 1978
গল্প/কবিতা: ৫৩টি
পাঠক যদি নাই বা পড়ে লিখবটা কার তরে// লেখক হবার সাধ যে বড়, ভোট বিষয়টা পরে।
Facebook Share
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন!



আগামী সংখ্যার বিষয়

“অন্ধকার”

লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৯ মে, ২০১৩
প্রতিযোগিতার নিয়মাবলী

আগামী সংখ্যার উপহার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।

জুলাই ২০১২ সংখ্যাঃ সবুজ


৫৬ মন্তব্য সমূহ  |   ৪টি পছন্দ ২৩১ বার দেখা হয়েছে

কাতরতা

কবিতা : মামুন ম.আজিজ
এখনও পূর্ণিমার আলো, আঁধারের কালো, নিশ্চুপ নীরবতা
যে মেয়েটা বলেছিল 'তুমি বড্ড ভালো' তার বিরহ ব্যথা-
ভোলেনি আমাকে হয়তো তবুও আমি ভুলেছি সে বহুদিন।
সবুজ ঘাসের প্রভাত সতীত্ব হরণ করতাম বলে রোজ রোজ
শিশিরের সাথে গোপন আঁতাত হতো, সবুজ ঘাসগুলো নড়ে চড়ে
সারা গায়ে পায়ে সোঁদা কাদা মাটির গন্ধ লেপ্টে দিত প্রতিদিন;
চোখের জ্যোতি বাড়াতে সবুজ বকুল পাতায় তাকানোর স্মৃতিও বিলীন।
কিংবা গভীর নিশীথে পাহারাদারের খড়কুটো আগুন, বিড়ির ধোঁয়া,
সবুজ সে কবি মনে রাত গভীরে উদাস হওয়া , তারপর হয়তো ঘুম;
দিন পেরোলেই ভুলো মনের সবুজ তেপান্তরে ছুটোছুটি আর প্রাণে
তখন বারংবার বিপরীত লিঙ্গ প্রীতি, তবুও মিথ্যে বলার অপূর্ব রীতি
শিখে নিয়ে কেউ আর তেমন দেখো মনের দুয়ার খোলেনা বলে
যৌগিক পত্রের মত জীবন কে ছিন্নভিন্ন করে তুমি আমি সবাই
'বেঁচে থাক' বলে নিজেও ভাবি অন্যকেও ভাবাই আর সবুজ প্রাণ
কেউ চারপাশে যখন নতুন এসে ঘুরতে থাকে, মাথাটায় হাত বুলিয়ে
দেই আদরে ঠিকই কিন্তু বলিনা এক মহা সত্য যা বুঝেছ সবাই।
বলিনা, হে কিশোর - হারিয়ে যাবে দ্রুত এ সবুজ জীবন তোমার
ধূসর প্রান্তরে যেখানে মরুভূমি নেই তবুও আছে মরীচিকার আলপনা,
সেখানে সাথে পাবে ঠিক সবুজ দিনের মতই পূর্ণিমার আলো,
আঁধারের কালো, নিশ্চুপ নীরবতা, যদি কবি হও তবে নিশ্চিত
জেনেও যাবে সেদিন-কবিতা লেখাতেও আজ কত সীমাবদ্ধতা।
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
৫৬ মন্তব্য সমূহ
  • জালাল উদ্দিন মুহম্মদ
    জালাল উদ্দিন মুহম্মদ সবুজ ঘাসের প্রভাত সতীত্ব হরণ করতাম বলে রোজ রোজ /
    শিশিরের সাথে গোপন আঁতাত হতো, সবুজ ঘাসগুলো নড়ে চড়ে /
    সারা গায়ে পায়ে সোঁদা কাদা মাটির গন্ধ লেপ্টে দিত প্রতিদিন; ---------// এমন নান্দনিক একটা কবিতা এত বিলম্বে পড়লাম! স্মৃতির ক্যানভাসে পুরো গ্রামীণ শৈশব আঁ...  আরও দেখুন
    ২৯ জুলাই, ২০১২
  • নীলকণ্ঠ অরণি
    নীলকণ্ঠ অরণি ফরমেট টা আরেকটু পাঠক ফ্রেন্ডলি হলে ভালো হত ভাই...কবিতা দারুণ
    ২৭ জুলাই, ২০১২
    মামুন ম.আজিজ প্যারা ভাগ করার কথা বলছো
    ২৮ জুলাই, ২০১২
  • ম্যারিনা নাসরিন সীমা
    ম্যারিনা নাসরিন সীমা নির্দিষ্ট নিয়ম কানুনের বেড়াজালে কবিকে বেঁধে দেওয়া ঠিক না ! আপনার প্রতিবাদের সাথে সহমত ! চমৎকার আধুনিক কবিতা !
    ১৮ জুলাই, ২০১২
  • খন্দকার আনিসুর রহমান জ্যোতি
    খন্দকার আনিসুর রহমান জ্যোতি হে কিশোর - হারিয়ে যাবে দ্রুত এ সবুজ জীবন তোমার
    ধূসর প্রান্তরে যেখানে মরুভূমি নেই তবুও আছে মরীচিকার আলপনা,
    সেখানে সাথে পাবে ঠিক সবুজ দিনের মতই পূর্ণিমার আলো,
    আঁধারের কালো, নিশ্চুপ নীরবতা, যদি কবি হও তবে নিশ্চিত
    জেনেও যাবে সেদিন-কবিতা লেখাতেও আজ কত সীমাবদ্...  আরও দেখুন
    ১৭ জুলাই, ২০১২
  • জসীম উদ্দীন মুহম্মদ
    জসীম উদ্দীন মুহম্মদ শিশিরের সাথে গোপন আঁতাত হতো ----- মামুন ভাই অতুলনীয় কথাকলি । অভিনন্দন নিরন্তর ।
    ১৬ জুলাই, ২০১২
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar