সেদিন শুনেছি নদীর ধারের গাছটা ফেলেছে কেটে সেখানে নাকি উঠেছে দালান সিরামিকের ইটে। খেয়া ঘাটটা এখন নাকি হয়েছে নদী বন্দর খেয়া নৌকার বদলে সেথায় জাহাজ ফেলে নোঙ্গর। ঘাসে ঢাকা বেরীবাঁধ নাকি হয়েছে এখন পাকা সবুজ ঘাস মাড়িয়ে যায় বাস ট্রাকের চাকা। গাঁয়ের পাশের বনটা উজাড় জ্বলছে ইটের ভাটা বাড়ছে মানুষ কমছে সবুজ বাড়ছে দালানকোঠা। কালো ধোঁয়া কালো থাবায় ঢেকেছে গ্রামখানা কোথায় কোথায় কোথায় তবে সবুজ ঠিকানা? সকাল বিকাল যান্ত্রিকতা একঘেঁয়েমি মনে এসব থেকে বাঁচবো বলেই ছুটেছি গাঁয়ের পানে। আজ কোথায় কোথায় কোথায় যাবো কোথায় ঠিকানা ডাইনে তাকাই- বাঁয়ে তাকাই শহর ছাড়ে না। সবুজ মাটি- সবুজ গ্রাম কাব্যে শুধু পাই এদিকে তাকাই- সেদিকে তাকাই সবুজ কোথাও নাই।
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।