হৃদয় আমার কাটার আঘাতে হয়ে গেছে ক্ষত-বিক্ষত ভুল করে কভু হাত দিওনাকো রক্তে ভিজে যাবে, তোমার হাত আছে যত। এ রক্ত কোন অসাধারণ কিছু নয়, তাই বলে তুমি হাত দিয়ে পেয়েনাকো ভয় আমি চাইনা আর কেউ যেন কভু- আসেনা কো মোর ক্ষত অংশ মুছে দিতে, মুছতে চাইনা, রাখতে চাই আমি সারাজীবন হৃদয়ের গভীরেতে। অনুরোধ মোর তোমাদের কাছে, মোর হৃদয়ের জ্বলছে কষ্টের অগ্নি কখনও তা নিভাতে চেওনা, সাথে জ্বলে যাবে, সব শেষে হবে, যদি দিতে চাও তাতে পানি, ‘ফুলের জন্য কাটার আঘাত’ এটাই প্রকৃত সত্য ভুল করে তাতে হাত দিওনা- যদি রক্তে ভিজাতে না চাও তোমার হস্ত। জগতের অনেক মানুষ আঘাত পেয়ে ভেঙে ফেলে তার সকল আশা, মাঝে মাঝে নিরাশ হওয়া ছাড়া গতি থাকে না, বাঁধেনা কভু আর বাসা, এমনিতেই দেহ মোর ভরে আছে যেন- দুঃখের লাল পানি দিয়ে, এর মাঝে আর কাউকে জড়াতে চাইনা বাঁচাতে চাইনা অতীতকে ভুলে গিয়ে মনে হয় যেন জগত ছেড়ে যাই ভাঙা হৃদয় কখনও লাগেনা জোড়া- এটা বাস্তব সত্য, জনে নিও তাই মোর প্রতি মোর পিতা-মাতার প্রাপ্য অধিকার অনেক আছে, কজনই বা তা পারে দিতে- তা জীবিত এ জগতের মাঝে? সেই দুঃখ ভরা কাহিনী- একা আছি একাই বইবো হৃদয় ভরা সকল গ্লানি। আমার হৃদয়ে যা আছে লুকায়িত হয়ত পারবোনা তা কাউকে বোঝাতে তাই সকলের কাছে ক্ষমা চেয়ে যাই মরতে চাই আজ শান্তি মত ক্ষমা করে দিয়ে মোরে ধন্য করিবে, জগতে আমার পরিচিতি আছে যত।
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
১৩ মন্তব্য সমূহ
মিজানুর রহমান রানারবিন ভাই, আপনার কবিতার ভক্ত হয়ে গেলাম। কবিতা কতটুকু সফল, সার্থক সে বিচারে নয়। শুধুমাত্র আপনার কবিতার অন্তর্নিহিত ভাবনাগুলোর সাথে আমি একাত্মতা পোষণ করেছি। কারণ শরবিদ্ধ পাখির যন্ত্রণায় মহামুনী বাল্মিকীর মুখ থেকে কষ্টের তীব্রতায় বেরিয়ে এসেছিলো আদি শ্লোক। তেম... আরও দেখুনরবিন ভাই, আপনার কবিতার ভক্ত হয়ে গেলাম। কবিতা কতটুকু সফল, সার্থক সে বিচারে নয়। শুধুমাত্র আপনার কবিতার অন্তর্নিহিত ভাবনাগুলোর সাথে আমি একাত্মতা পোষণ করেছি। কারণ শরবিদ্ধ পাখির যন্ত্রণায় মহামুনী বাল্মিকীর মুখ থেকে কষ্টের তীব্রতায় বেরিয়ে এসেছিলো আদি শ্লোক। তেমনি মানুষের মনের ভেতর কষ্টের হাহাকারই একদিন তাকে সবক্ষেত্রে সফলতা এনে দেয়। আপনার কবিতার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। শুভু কামনা।
১০ সেপ্টেম্বর, ২০১১
মামুন ম.আজিজ
এ দীর্ঘ না করলে স্ববিরোধীতা থাকত কবিতায়। শুভ কামনা। আরও ভালো আশা করছি। তুমি পারবেই
৩০ জুন, ২০১১
মোঃ শামছুল আরেফিন
কবিতার কথা গুলো অনেক সুন্দর, কিন্তু সেগুলো ঠিকমত সাজানো হলে কবিতাটি আরো অনেক সুন্দর হতে পারত।
২৮ জুন, ২০১১
সূর্য
বক্তব্যের সাথে ছন্দের দ্বন্ধে কবিতাটা ভাল গুছিয়ে উঠেনি, তবে লেখার পূর্ণতা আসবে নিঃসন্দেহে বলা যায়......... চালিয়ে যাও
২৬ জুন, ২০১১
জুনাইদ আলহাবিব
আমি বেশী বেশী কবিতা পাঠ করতে ভীষণ ভালবাসি। এরমাঝে কোন কোন কবিতা আমার কাছে খুব ভাল লাগে। তন্মধ্যে এটাও একটা ভাল কবিতা। ধন্যবাদ। আশা করি আগামীতে আরো ভাল কবিতা নিয়ে হাজির হবেন।