ভোট

এই লেখায় ভোটিং বন্ধ রাখা হয়েছে।

লেখকের তথ্য

Photo
গল্প/কবিতা: ৩৯টি
পছন্দ হলে ভোট দেবেন, না হলে দেবেন না। আপনার মনোযোগী পাঠ এবং সুচিন্তিত মতামত যতটা জরুরী- ভোট ততটা নয়।
Facebook Share
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন!



আগামী সংখ্যার বিষয়

“ইচ্ছা”

লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৮ জুন, ২০১৩
প্রতিযোগিতার নিয়মাবলী

আগামী সংখ্যার উপহার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগস্ট ২০১২ সংখ্যাঃ বৃষ্টি


১২৫ মন্তব্য সমূহ  |   ৬টি পছন্দ ৬৮৩ বার দেখা হয়েছে

অনেক দিনের আড়ি

কবিতা : লুতফুল বারি পান্না
দুঃখ পাতায় লুকিয়ে ছিল
একটা ভেজা বাড়ি
তুই ছিলি কি? তোর সাথে যে
অনেক দিনের আড়ি

তোর সাথে যে বৃষ্টি খেলা
স্বপ্ন, লুকোচুরি-
বন্ধ এখন, শূন্য আকাশ
ওড়ায় না কেউ ঘুড়ি

পাহাড় থেকে সমুদ্রে যাই
স্মৃতির হাতে ঘুড়ি-নাটাই

আল-টপকা গোত্তা খেলে
মাঞ্জা দেয়া সুতো
তাল কেটে যায়, তার কেটে যায়
হাত ছেড়ে যায় দ্রুত

এখন এসব বিজন বাড়ি
বিজন দোকান-পাটে
স্বপ্নছেঁড়া কান্নাগুলো
জমিয়ে বসে হাটে

জোনাক জ্বলা নিশুত রাতে
শোকের পিঁড়ি দাওয়ায় পাতে

পালতোলা সব নৌকাগুলো
হাওয়ায় উজান টানে
তুই ছিলি কি? তোর কথা যে
শোনায় না কেউ গানে

অঝোর ঝরা শ্রাবণ ধারায়
আবেশী মন স্বপ্ন বাড়ায়
বুঝতে বুঝতে, ঝুজতে ঝুজতে
নিজের ভেতর খুঁজতে খুঁজতে

অনেকটা পথ পেরিয়ে ঠিক-
সামনে হলুদ বাড়ি
তুই ছিলি কি? তোর সাথে যে
অনেক দিনের আড়ি
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
১২৫ মন্তব্য সমূহ
  • ওসমান সজীব
    ওসমান সজীব খুব সুন্দর কবিতা
    ২৯ আগস্ট, ২০১২
  • খন্দকার আযাহা সুলতান
    খন্দকার আযাহা সুলতান আসলে এ রকম সুন্দর ছন্দময় ছড়াকবিতা পড়তে খুব ভাল লাগত......এখনো সেই আবেগটা আছে, তবে পৃথিবীটা গদ্যময়ের ছড়াছড়ি এখন...........কেমন আছেন পান্না ভাই?
    ২৩ আগস্ট, ২০১২
    লুতফুল বারি পান্না ছন্দ গদ্য দুটোই এই পৃথিবীতে আছেরে ভাই। তবে ছন্দে লিখতে প্রথম দিকে বেশ কষ্ট করতে হয় বলে বোধ হয় নতুন কবিরা গদ্যে বেশী লেখেন। ভাল আছি ভাই, আপনাকে পেয়ে ভাল লাগল অনেক।
    ২৪ আগস্ট, ২০১২
  • হাসান মসফিক
    হাসান মসফিক শুভ কামনা ...........
    ২৩ আগস্ট, ২০১২
  • সামিহা নওরিন মুমু
    সামিহা নওরিন মুমু সুন্দর কবিতা
    ১৮ আগস্ট, ২০১২
  • রোদেলা শিশির (লাইজু মনি )
    রোদেলা শিশির (লাইজু মনি ) তুই ছিলি কি ...? তোর সাথে তো অনেক দিনের আড়ি ... হুম... খুব ভাল হয়েছে ... !!
    ১৮ আগস্ট, ২০১২
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar