প্রাপ্ত পয়েন্ট

৫১

লেখকের তথ্য

Photo
জন্মদিন: 6 January, 1973
গল্প/কবিতা: ৪০টি
0
Facebook Share
আপনি সহজেই এই লেখাটি ফেসবুক একাউন্টে পোস্ট করে আপনার বন্ধুদের দেখাতে পারেন!



আগামী সংখ্যার বিষয়

“অন্ধকার”

লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৯ মে, ২০১৩
প্রতিযোগিতার নিয়মাবলী

আগামী সংখ্যার উপহার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।

এপ্রিল ২০১২ সংখ্যাঃ নতুন


২৮ মন্তব্য সমূহ  |   ৭টি পছন্দ ২১৮ বার দেখা হয়েছে

নূতনের ডাক দিয়ে যাই

কবিতা : মিজানুর রহমান রানা
এক.

বিষণ্ন মনে যায় না লেখা কখনোই একটি সফল নূতন কবিতা।

ঘুণে ধরা অন্ধ সমাজ বিবর্ণতার অক্টোপাসে তড়পায় লাল ঘোড়ায় চেপে
টুটি চেপে যায় না ধরা কর্মহীন দারিদ্র্যতা
প্রসন্নতা আসে না শব্দ-শিল্পীর কলম-ক্যানভাসে
অলীক স্বপ্নে বিভোর নীলকণ্ঠ পাখিরা
দিনভর জয়গান অজানা আবেশে।

সারস একদিন করেছিলো রচনা
সাহিত্যসম্ভার সারথির সার্গম পথে
জীবনের কোনো সুতল পরিপূর্ণ সুখৈশ্বর্য ভাস্বর হয়নি বর্ণিল স্রোতে।

তবুও পৃথিবীতে কেউ না কেউ হাসে
কাঁদে, শিহরিত হয় মানব-রঙে
ডাক দিয়ে যায় নূতনের আহ্বানে
জীবনের জয়-পরাজয়
অদ্ভুত প্রেম-মায়া ভাসে বাতাসে বাতাসে।

দুই.

ঘুমে ছিলাম বেশ ভালোই ছিলাম, অনাদিকাল ক্লান্ত-সুখের নারী।

কেনো জাগালে আমায়, কেনো দিলে পানপাত্রভরা বেদনার অন্তিমরাশি
জ্বলে পুড়ে হৃদয় অঙ্গার----ভেষজ সুগন্ধি মেখে হৃদয় দিবানিশি

নিজের আয়নায় দেখি নিজ মুখ- কখনো হাসি, কখনোবা সুখ
হৃদয়ের সব প্রাপ্তি ভালোবাসা, তবুও নেই হতাশা-অপ্রাপ্তির বিন্দুমাত্র আশা
জ্বলি-অঙ্গার হই নিশিদিন, ডাক দিয়ে যাই চির নূতনের সুবর্ণ-সূর্যময় দিন।

জানি, একদিন আমি মানুষ হবো- হবো পাখির ডানায় ভর করে এক কবি।
সেদিন অাঁকবো আমি ঘুণেধরা এই সমাজের মেঘভরা বিনিদ্র প্রতিচ্ছবি।
বিজ্ঞপ্তিঃ এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।
২৮ মন্তব্য সমূহ
  • বিষণ্ণ সুমন
    বিষণ্ণ সুমন নতুনের তরে এমন আকুল আহবান এর পাশাপাশি অন্তর্জ্বালায় মরা কবির ধন বেশ ভালোভাবে ফুটে উঠেছে কবিতায় । পছন্দ করে নিলাম ।
    ২৬ এপ্রিল, ২০১২
  • স্বাধীন
    স্বাধীন দারুনস্......
    ২৬ এপ্রিল, ২০১২
  • লুতফুল বারি পান্না
    লুতফুল বারি পান্না "জানি, একদিন আমি মানুষ হবো- হবো পাখির ডানায় ভর করে এক কবি।/সেদিন অাঁকবো আমি ঘুণেধরা এই সমাজের মেঘভরা বিনিদ্র প্রতিচ্ছবি।"- দারুণ শুভকামনা রইল...
    ২৬ এপ্রিল, ২০১২
  • রফিকুজ্জামান রণি
    রফিকুজ্জামান রণি 5 dilam vai ! valo laglo, khub valo !
    ২৫ এপ্রিল, ২০১২
  • খোরশেদুল আলম
    খোরশেদুল আলম জানি, একদিন আমি মানুষ হবো- হবো পাখির ডানায় ভর করে এক কবি।
    সেদিন অাঁকবো আমি ঘুণেধরা এই সমাজের মেঘভরা বিনিদ্র প্রতিচ্ছবি। / কবি চমৎকার লিখেছেন। দুটি কবিতাই অনেক ভালো।
    ২৫ এপ্রিল, ২০১২
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar